+৮৮০৯৬৯৬৪০৫২৯০

সাধারণ জিজ্ঞাসা

অর্ডার, ডেলিভারি, পেমেন্ট, রিটার্ন, কোর্স ও বই নিয়ে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা প্রশ্নের উত্তর। আরও কিছু জানতে চাইলে চ্যাটে লিখুন।

কীভাবে অর্ডার করব?

পছন্দের পণ্য, বই বা কোর্স খুলে "কার্টে যোগ করুন" অথবা "এখনই কিনুন" চাপুন। চেকআউটে নাম, মোবাইল নম্বর ও ঠিকানা দিয়ে পেমেন্টের মাধ্যম বেছে নিন। অর্ডার হলে সাথে সাথে অর্ডার নম্বর ও ইমেইল পাবেন।

অ্যাকাউন্ট ছাড়া কি অর্ডার করা যাবে?

ওয়েবসাইট থেকে অর্ডারের আগে মোবাইল নম্বর বা ইমেইল দিয়ে এক মিনিটে অ্যাকাউন্ট খুলে নিন; এতে অর্ডার ট্র্যাকিং, ইনভয়েস, কোর্স ও ই-বুক সব এক জায়গায় থাকে। চ্যাটে অর্ডার করলে অ্যাকাউন্ট নিজে থেকেই তৈরি হয়ে যায়।

ক্যাশ অন ডেলিভারি আছে কি?

ক্যাশ অন ডেলিভারি আছে; অর্ডার নিশ্চিত করতে শুধু ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হয়।

ডেলিভারি চার্জ কত?

ঢাকা সিটির ভেতরে ৳৬০ এবং ঢাকার বাইরে ৳১২০।

কত দিনে ডেলিভারি পাব?

ঢাকা সিটিতে সাধারণত ১-২ কর্মদিবস এবং ঢাকার বাইরে ২-৩ কর্মদিবসের মধ্যে পার্সেল পৌঁছে যায়।

কোন কুরিয়ারে পাঠানো হয়?

Pathao এর মতো দেশের নির্ভরযোগ্য কুরিয়ার সার্ভিসে পাঠানো হয়। কোন কুরিয়ারে গেছে ও ট্র্যাকিং নম্বর অর্ডার পেজে দেখা যায়।

আমার অর্ডার এখন কোথায় আছে, কীভাবে দেখব?

অর্ডার ট্র্যাক পেজে অর্ডার নম্বর বা মোবাইল নম্বর দিন, লগইন লাগবে না। কুরিয়ারে পিকআপ, হাবে পৌঁছানো, ডেলিভারির জন্য বের হওয়া থেকে ডেলিভারি পর্যন্ত প্রতিটি আপডেট লাইভ দেখাবে: https://wahidmart.com/track-order

কোন কোন মাধ্যমে পেমেন্ট করা যায়?

পেমেন্ট করেছি কিন্তু অর্ডার কনফার্ম দেখাচ্ছে না, কী করব?

কয়েক মিনিট অপেক্ষা করে পেজটি রিফ্রেশ করুন। তারপরও না হলে যে নম্বর থেকে টাকা পাঠিয়েছেন ও ট্রানজেকশন আইডিসহ চ্যাটে বা ফোনে জানান, দ্রুত যাচাই করে কনফার্ম করে দেওয়া হবে।

অর্ডার বাতিল করা যাবে কি?

পার্সেল কুরিয়ারে পাঠানোর আগে যেকোনো সময় বাতিল করা যায়, অগ্রিম টাকা থাকলে সম্পূর্ণ ফেরত পাবেন। কুরিয়ারে পাঠানোর পর বাতিল করলে ডেলিভারি ও রিটার্ন চার্জ কাটা হতে পারে।

পণ্য রিটার্ন (ফেরত) বা এক্সচেঞ্জ করা যাবে কি?

জি, পণ্য হাতে পাওয়ার ৭ দিনের মধ্যে রিটার্ন বা এক্সচেঞ্জ করা যায়। ভুল, ক্ষতিগ্রস্ত বা ত্রুটিপূর্ণ পণ্যে পুরো খরচ আমাদের; আর পছন্দ না হলে পণ্য অব্যবহৃত ও আসল প্যাকেটে থাকলে ডেলিভারি ও রিটার্ন চার্জ বাদে বাকি টাকা ফেরত পাবেন।

ভুল বা ক্ষতিগ্রস্ত পণ্য পেলে কী করব?

পণ্য হাতে পাওয়ার ৭ দিনের মধ্যে অর্ডার নম্বর এবং পণ্যের ছবি বা আনবক্সিং ভিডিও দিয়ে জানান। যাচাই করে পণ্য বদলে দেওয়া হবে অথবা টাকা ফেরত দেওয়া হবে, খরচ আমাদের।

রিফান্ডের টাকা কত দিনে পাব?

রিফান্ড অনুমোদনের পর সাধারণত ৭ কর্মদিবসের মধ্যে বিকাশ/নগদ বা যে মাধ্যমে পেমেন্ট করেছিলেন সেখানে টাকা পাঠানো হয়।

পণ্যগুলো কি অরিজিনাল?

জি, আমরা বিশ্বস্ত সোর্স থেকে যাচাই করে পণ্য সংগ্রহ করি। ব্র্যান্ড ওয়ারেন্টি থাকলে পণ্যের পেজে উল্লেখ থাকে। ছবি বা বর্ণনার সাথে অমিল পেলে রিটার্ন করতে পারবেন।

কোর্স কিনলে কীভাবে দেখব?

পেমেন্ট নিশ্চিত হলেই অ্যাকাউন্টের "আমার কোর্স" এ কোর্সটি চালু হয়ে যায়। মোবাইল, ট্যাবলেট বা কম্পিউটারের ব্রাউজারে লগইন করে যেকোনো সময় দেখতে পারবেন।

একটি অ্যাকাউন্ট কতগুলো ডিভাইসে চালানো যাবে?

কনটেন্ট সুরক্ষার জন্য একসাথে একটি ডিভাইসে লগইন থাকে। নতুন ডিভাইসে লগইন করলে আগের ডিভাইস থেকে নিজে থেকে লগআউট হয়ে যায়। অ্যাকাউন্ট শেয়ার করা নিষিদ্ধ।

পিডিএফ কতবার ডাউনলোড করা যায়?

ডাউনলোডের অনুমতি থাকা বইয়ে প্রতিটি কেনায় সর্বোচ্চ ৫ বার ডাউনলোড করা যায়। অনলাইনে "আমার লাইব্রেরি" থেকে যতবার খুশি পড়তে পারবেন।

পিডিএফ বা ই-বুক কীভাবে পড়ব?

কেনার পর অ্যাকাউন্টের "আমার লাইব্রেরি" থেকে সাথে সাথে অনলাইনে পড়তে পারবেন। ডাউনলোডের অনুমতি থাকলে সর্বোচ্চ ৫ বার ডাউনলোড করা যায়।

প্রিন্টেড বই আর পিডিএফের মধ্যে পার্থক্য কী?

প্রিন্টেড বই কুরিয়ারে আপনার ঠিকানায় যায়, আর পিডিএফ/ই-বুক পেমেন্টের সাথে সাথে অনলাইনে পড়া যায়। কিছু বই দুই ফরম্যাটেই পাওয়া যায়; বইয়ের পেজে ফরম্যাট বেছে নিন।

সার্ভিস অর্ডারের পর কী হয়?

প্যাকেজ বেছে অর্ডার করার পর আপনার অ্যাকাউন্টে সার্ভিস অর্ডার পেজ খোলে। সেখানে প্রয়োজনীয় তথ্য ও ফাইল দিন, আমাদের টিমের সাথে মেসেজে কথা বলুন এবং নির্ধারিত সময়ে কাজ বুঝে নিন।

কুপন বা ডিসকাউন্ট কোড কীভাবে ব্যবহার করব?

কার্ট পেজে "কুপন কোড" ঘরে কোডটি লিখে "প্রয়োগ করুন" চাপুন। শর্ত পূরণ হলে ছাড় সাথে সাথে মোট দামে যোগ হবে।

ইনভয়েস কোথায় পাব?

অর্ডারের ইমেইলে এবং অর্ডার পেজের "ইনভয়েস / PDF" বাটনে, যেখান থেকে ডাউনলোড বা প্রিন্ট করা যায়।

আপনাদের সাথে কীভাবে যোগাযোগ করব?