+৮৮০৯৬৯৬৪০৫২৯০

রিটার্ন ও রিফান্ড নীতি

আপনার সন্তুষ্টি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পণ্য বা সার্ভিসে কোনো সমস্যা হলে নিচের নিয়মে রিটার্ন, এক্সচেঞ্জ বা রিফান্ড পাবেন।

কখন রিটার্ন বা এক্সচেঞ্জ করা যাবে

এসব ক্ষেত্রে পণ্য হাতে পাওয়ার ৭ দিনের মধ্যে অর্ডার নম্বর, পণ্যের ছবি বা আনবক্সিং ভিডিওসহ আমাদের জানান। যাচাই শেষে পণ্যটি বদলে দেওয়া হবে, অথবা স্টক না থাকলে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে। এই ক্ষেত্রে রিটার্ন ও নতুন করে পাঠানোর খরচ আমরা বহন করি।

পছন্দ না হলে রিটার্ন

পণ্য অব্যবহৃত, ট্যাগ/সিল অক্ষত এবং আসল প্যাকেটে থাকলে পণ্য হাতে পাওয়ার ৭ দিনের মধ্যে রিটার্ন করা যাবে। এক্ষেত্রে ডেলিভারি ও রিটার্ন চার্জ ক্রেতা বহন করবেন এবং বাকি টাকা ফেরত দেওয়া হবে।

যেসব ক্ষেত্রে রিটার্ন প্রযোজ্য নয়

অনলাইন কোর্স

পেমেন্টের পর কোর্স অ্যাক্সেস না পেলে বা কারিগরি সমস্যায় কোর্স দেখা না গেলে আমরা অগ্রাধিকার দিয়ে সমাধান করি। আমাদের দিক থেকে সমস্যা ৭২ ঘণ্টার মধ্যে সমাধান না হলে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হয়। কোর্সের উল্লেখযোগ্য অংশ দেখা হয়ে গেলে, অথবা অ্যাকাউন্ট শেয়ার বা কনটেন্ট কপির কারণে অ্যাক্সেস বন্ধ হলে রিফান্ড প্রযোজ্য নয়।

সার্ভিস

কাজ শুরু হওয়ার আগে অর্ডার বাতিল করলে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হয়। কাজ শুরু হওয়ার পর বাতিল করলে সম্পন্ন অংশের মূল্য বাদ দিয়ে বাকি টাকা ফেরত দেওয়া হয়। প্যাকেজে উল্লেখিত রিভিশনের মধ্যে কাজ সংশোধন করে দেওয়া হয়।

অর্ডার বাতিল

পার্সেল কুরিয়ারে হস্তান্তরের আগে যেকোনো সময় অর্ডার বাতিল করা যায়; অগ্রিম দেওয়া টাকা সম্পূর্ণ ফেরত দেওয়া হয়। কুরিয়ারে পাঠানোর পর বাতিল করলে ডেলিভারি ও রিটার্ন চার্জ কেটে রাখা হতে পারে।

রিফান্ড পাঠানোর পদ্ধতি ও সময়

রিটার্ন বা রিফান্ডের আবেদন

চ্যাট, ফোন বা ইমেইলে অর্ডার নম্বর ও সমস্যার বিবরণ দিয়ে জানান: