বেসিক টু পাবলিকেশন
গবেষণার প্রশ্ন থেকে জার্নালে সাবমিশন পর্যন্ত, একটি উদাহরণ গবেষণার হাত ধরে দশটি ক্লাসে
এই কোর্সে যা শিখবেন
- গবেষণার দার্শনিক ভিত্তি বোঝা এবং ফানেল পদ্ধতিতে স্পষ্ট গবেষণা সমস্যা ও রিসার্চ গ্যাপ চিহ্নিত করা
- বুলিয়ান সার্চ স্ট্রিং, লিটারেচার ম্যাট্রিক্স ও সিন্থেসিস দিয়ে লিটারেচার রিভিউ সাজানো
- তত্ত্ব নির্বাচন, কনসেপচুয়াল মডেল আঁকা এবং শক্তিশালী হাইপোথিসিস তৈরি করা
- রিসার্চ ডিজাইন, স্যাম্পলিং, জি পাওয়ারে নমুনার আকার নির্ণয় ও প্রশ্নপত্র তৈরি
- স্মার্ট পিএলএসে মেজারমেন্ট মডেল, মিডিয়েশন ও মডারেশন বিশ্লেষণ
- ইন্ট্রোডাকশন থেকে কনক্লুশন পর্যন্ত পূর্ণাঙ্গ পাণ্ডুলিপি লেখা এবং জার্নালের মানে ফরম্যাট করা
- সাইটেশন, প্যারাফ্রেজ, প্লেগারিজম এড়ানো এবং গবেষণা নৈতিকতা মেনে চলা
- জার্নাল নির্বাচন, প্রিডেটরি জার্নাল চেনা, কভার লেটার লেখা এবং রিভিউয়ারের জবাব দেওয়া
কোর্সের কারিকুলাম
১১টি অধ্যায়, ২১টি লেসন
১শুরুর কথা১ লেসন
- কোর্স পরিচিতি: আপনার পাবলিকেশন কোথায়? ফ্রি প্রিভিউ ০১:৩০
২ক্লাস ১: গবেষণার দর্শন ও সমস্যা চিহ্নিতকরণ২ লেসন
- ভিডিও ক্লাস ১: গবেষণার দর্শন ও সমস্যা চিহ্নিতকরণ ৩১:২২
- গবেষকের খাতা ও রিভিউ কুইজ: ক্লাস ১
৩ক্লাস ২: লিটারেচার রিভিউ ও সিন্থেসিস২ লেসন
- ভিডিও ক্লাস ২: লিটারেচার রিভিউ ও সিন্থেসিস ৩২:৫৩
- গবেষকের খাতা ও রিভিউ কুইজ: ক্লাস ২
৪ক্লাস ৩: থিওরি, কনসেপচুয়াল মডেল ও হাইপোথিসিস২ লেসন
- ভিডিও ক্লাস ৩: থিওরি, কনসেপচুয়াল মডেল ও হাইপোথিসিস ৩০:৫৯
- গবেষকের খাতা ও রিভিউ কুইজ: ক্লাস ৩
৫ক্লাস ৪: রিসার্চ ডিজাইন, স্যাম্পলিং ও ডেটা সংগ্রহ২ লেসন
- ভিডিও ক্লাস ৪: রিসার্চ ডিজাইন, স্যাম্পলিং ও ডেটা সংগ্রহ ৩১:২২
- গবেষকের খাতা ও রিভিউ কুইজ: ক্লাস ৪
৬ক্লাস ৫: স্মার্ট পিএলএস দিয়ে ডেটা অ্যানালাইসিস২ লেসন
- ভিডিও ক্লাস ৫: স্মার্ট পিএলএস দিয়ে ডেটা অ্যানালাইসিস ২৭:১৩
- গবেষকের খাতা ও রিভিউ কুইজ: ক্লাস ৫
৭ক্লাস ৬: ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ ও মেথড লেখা২ লেসন
- ভিডিও ক্লাস ৬: ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ ও মেথড লেখা ২৮:২৪
- গবেষকের খাতা ও রিভিউ কুইজ: ক্লাস ৬
৮ক্লাস ৭: রেজাল্ট ও ডিসকাশন লেখা২ লেসন
- ভিডিও ক্লাস ৭: রেজাল্ট ও ডিসকাশন লেখা ২৬:৩০
- গবেষকের খাতা ও রিভিউ কুইজ: ক্লাস ৭
৯ক্লাস ৮: ইমপ্লিকেশন, সীমাবদ্ধতা, উপসংহার ও ফরম্যাটিং২ লেসন
- ভিডিও ক্লাস ৮: ইমপ্লিকেশন, সীমাবদ্ধতা, উপসংহার ও ফরম্যাটিং ২৬:৫২
- গবেষকের খাতা ও রিভিউ কুইজ: ক্লাস ৮
১০ক্লাস ৯: সাইটেশন, প্লেগারিজম ও গবেষণা নৈতিকতা২ লেসন
- ভিডিও ক্লাস ৯: সাইটেশন, প্লেগারিজম ও গবেষণা নৈতিকতা ২৮:৩৫
- গবেষকের খাতা ও রিভিউ কুইজ: ক্লাস ৯
১১ক্লাস ১০: জার্নাল নির্বাচন, সাবমিশন ও রিভিউ মোকাবেলা২ লেসন
- ভিডিও ক্লাস ১০: জার্নাল নির্বাচন, সাবমিশন ও রিভিউ মোকাবেলা ২৫:৪৮
- গবেষকের খাতা ও রিভিউ কুইজ: ক্লাস ১০
কোর্স সম্পর্কে
গবেষণার প্রশ্ন ঠিক করা থেকে আন্তর্জাতিক জার্নালে পাণ্ডুলিপি জমা দেওয়া এবং রিভিউয়ারদের জবাব দেওয়া পর্যন্ত, একটি গবেষণাপত্রের পুরো জীবনচক্র শেখানো হয়েছে দশটি ভিডিও ক্লাসে।
এই কোর্সের বিশেষত্ব হলো প্রথম ক্লাস থেকে শেষ ক্লাস পর্যন্ত একটিই উদাহরণ গবেষণা নিয়ে কাজ করা: বাংলাদেশের ই-কমার্স প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চ্যাটবটের প্রতি গ্রাহকের আস্থা কীভাবে তৈরি হয়। সমস্যা চিহ্নিতকরণ, লিটারেচার রিভিউ, তত্ত্ব ও হাইপোথিসিস, ডেটা সংগ্রহ, স্মার্ট পিএলএস দিয়ে বিশ্লেষণ, পাণ্ডুলিপি লেখা, রেফারেন্সিং ও নৈতিকতা এবং জার্নাল সাবমিশন, সবকিছু এই এক গবেষণার ওপর ধাপে ধাপে দাঁড়িয়ে আছে।
প্রতিটি ক্লাসে তিনটি নিয়মিত আয়োজন থাকে: রিভিউয়ারের টেবিল থেকে (একজন পিয়ার রিভিউয়ারের চোখে কোন ভুলগুলো আগে ধরা পড়ে), কর্মশালা (উদাহরণ গবেষণার একটি অংশ হাতে কলমে লেখা) এবং আজকের কম্পাস (ক্লাসের মূল শিক্ষা এক বাক্যে)। প্রতিটি ক্লাস শেষে গবেষকের খাতায় অ্যাসাইনমেন্ট আছে, যা আপনি নিজের বিষয়ে করবেন, আর আছে ক্লাস রিভিউ কুইজ। দশটি ক্লাস শেষে আপনার খাতায় দাঁড়িয়ে যাবে আপনার নিজের একটি পূর্ণাঙ্গ পাণ্ডুলিপির কাঠামো।
ক্লাসগুলো মেন্টরের লেখা বই গবেষণার কম্পাস: শূন্য থেকে গবেষণা ও প্রকাশনা (ওআরএক্স প্রেস, রকমারিতে পাওয়া যায়) এর দশটি অধ্যায়ের সাথে একই ক্রমে সাজানো, ফলে প্রতিটি ক্লাসের পর সংশ্লিষ্ট অধ্যায়টি পড়ে নিতে পারবেন।
একটি জরুরি কথা: পঞ্চম ক্লাসে স্মার্ট পিএলএস বিশ্লেষণে যে সংখ্যাগুলো দেখানো হয়েছে, তা শেখানোর জন্য তৈরি একটি প্রশিক্ষণ ডেটাসেট থেকে এসেছে। এগুলো কোনো প্রকৃত গবেষণার ফল নয়।
যা লাগবে
- কম্পিউটার বা ল্যাপটপ (পঞ্চম ক্লাসে স্মার্ট পিএলএস ও জি পাওয়ারে হাতে কলমে কাজ করার জন্য)
- ইন্টারনেট সংযোগ
- অ্যাসাইনমেন্টের জন্য গবেষণার একটি নিজস্ব বিষয় বা আগ্রহের ক্ষেত্র
- প্রাথমিক ইংরেজি পড়ার অভ্যাস (পাণ্ডুলিপির উদাহরণ ইংরেজিতে পড়ে বাংলায় ব্যাখ্যা করা হয়েছে)
ওয়াহিদুর রহমান
গবেষক, পিয়ার রিভিউয়ার, লেখক, আইটি স্ট্র্যাটেজিস্ট এবং ফ্রিল্যান্সার। গবেষণার মূল আগ্রহের জায়গা ভোক্তা মনস্তত্ত্ব, কৃত্রিম বুদ্ধিমত্তা, অ্যালগরিদমিক স্বচ্ছতা এবং পরিমাণগত গবেষণা পদ্ধতি, বিশেষ করে পিএলএস সেম বিশ্লেষণ। আন্তর্জাতিক জার্নালে নিজে গবেষণাপত্র জমা দেন এবং পিয়ার রিভিউয়ার হিসেবে অন্য গবেষকদের পাণ্ডুলিপি মূল্যায়ন করেন। গবেষণার কম্পাস: শূন্য থেকে গবেষণা ও প্রকাশনা বইয়ের লেখক।
রেটিং ও রিভিউ
এখনো কোনো রিভিউ নেই।