অ্যাডভান্সড পিএলএস এসইএম মাস্টারক্লাস
রিভিউয়ারের কঠিন প্রশ্নের উত্তর আগে থেকেই: হায়ার অর্ডার কনস্ট্রাক্ট থেকে রোবাস্টনেস পর্যন্ত, ছয়টি পর্বে স্মার্ট পিএলএস ৪-এ হাতে কলমে
এই কোর্সে যা শিখবেন
- পিএলএস সেম বেছে নেওয়ার শক্তিশালী যুক্তি লেখা এবং তত্ত্ব দিয়ে রিফ্লেকটিভ ও ফরমেটিভ কনস্ট্রাক্ট চিহ্নিত করা
- ফরমেটিভ কনস্ট্রাক্টের তিন ধাপের যাচাই এবং এমবেডেড টু স্টেজ পদ্ধতিতে হায়ার অর্ডার কনস্ট্রাক্ট চালানো
- সিরিয়াল ও প্যারালাল মিডিয়েশন, স্পেসিফিক ইনডিরেক্ট ইফেক্ট এবং জাও, লিঞ্চ অ্যান্ড চেনের কাঠামোয় মিডিয়েশনের ধরন নির্ধারণ
- মডারেশন, সিম্পল স্লোপ এবং ইনডেক্স অব মডারেটেড মিডিয়েশন দিয়ে মডারেটেড মিডিয়েশন যাচাই
- মাইকমসহ মাল্টিগ্রুপ অ্যানালাইসিস: পিএলএস এমজিএ ও পারমুটেশন টেস্ট
- পিএলএস প্রেডিক্ট ও সিভিপ্যাট দিয়ে প্রেডিক্টিভ পাওয়ার যাচাই এবং অতিরঞ্জন ছাড়া রিপোর্ট করা
- আইপিএমএ ও নেসেসারি কন্ডিশন অ্যানালাইসিস দিয়ে ব্যবস্থাপকের জন্য কাজে লাগার মতো ইমপ্লিকেশন তৈরি
- গাউসিয়ান কোপুলা, কোয়াড্রেটিক টার্ম ও ফিমিক্স পিএলএস দিয়ে রোবাস্টনেস যাচাই এবং পুরো বিশ্লেষণ পাণ্ডুলিপিতে গুছিয়ে লেখা
কোর্সের কারিকুলাম
৬টি অধ্যায়, ১২টি লেসন
১পর্ব ১: ভূমিকা ও ফরমেটিভ কনস্ট্রাক্ট২ লেসন
- ভিডিও পর্ব ১: ভূমিকা ও ফরমেটিভ কনস্ট্রাক্ট ফ্রি প্রিভিউ ০৫:০৭
- গবেষকের খাতা ও রিভিউ কুইজ: পর্ব ১
২পর্ব ২: হায়ার অর্ডার কনস্ট্রাক্ট২ লেসন
- ভিডিও পর্ব ২: হায়ার অর্ডার কনস্ট্রাক্ট ০২:৩৩
- গবেষকের খাতা ও রিভিউ কুইজ: পর্ব ২
৩পর্ব ৩: জটিল মিডিয়েশন২ লেসন
- ভিডিও পর্ব ৩: জটিল মিডিয়েশন ০৪:৪১
- গবেষকের খাতা ও রিভিউ কুইজ: পর্ব ৩
৪পর্ব ৪: মডারেশন, মডারেটেড মিডিয়েশন ও এমজিএ২ লেসন
- ভিডিও পর্ব ৪: মডারেশন, মডারেটেড মিডিয়েশন ও এমজিএ ০৭:৪১
- গবেষকের খাতা ও রিভিউ কুইজ: পর্ব ৪
৫পর্ব ৫: প্রেডিক্টিভ পাওয়ার, আইপিএমএ ও এনসিএ২ লেসন
- ভিডিও পর্ব ৫: প্রেডিক্টিভ পাওয়ার, আইপিএমএ ও এনসিএ ০৫:১২
- গবেষকের খাতা ও রিভিউ কুইজ: পর্ব ৫
৬পর্ব ৬: রোবাস্টনেস, রিপোর্টিং ও সমাপ্তি২ লেসন
- ভিডিও পর্ব ৬: রোবাস্টনেস, রিপোর্টিং ও সমাপ্তি ০৯:৩১
- গবেষকের খাতা ও রিভিউ কুইজ: পর্ব ৬
কোর্স সম্পর্কে
রিভিউয়ারের চিঠিতে যখন প্রশ্ন আসে, আপনার মডেলের প্রেডিক্টিভ পাওয়ার কতটা, ভিন্ন গ্রাহকগোষ্ঠীতে সম্পর্কগুলো কি একই রকম, এন্ডোজেনেইটি নিয়ে কী করেছেন, কিংবা কনস্ট্রাক্টটি সত্যিই রিফ্লেকটিভ নাকি ফরমেটিভ, তখন মৌলিক পিএলএস সেম আর যথেষ্ট থাকে না। এই কোর্স ঠিক সেখান থেকে শুরু, যেখানে মৌলিক পিএলএস সেম শেষ হয়।
ছয়টি ভিডিও পর্বে ধাপে ধাপে শেখানো হয়েছে হায়ার অর্ডার ও ফরমেটিভ কনস্ট্রাক্ট, সিরিয়াল ও প্যারালাল মিডিয়েশন, মডারেশন ও মডারেটেড মিডিয়েশন, মাইকমসহ মাল্টিগ্রুপ অ্যানালাইসিস, পিএলএস প্রেডিক্ট ও সিভিপ্যাট, আইপিএমএ, নেসেসারি কন্ডিশন অ্যানালাইসিস (এনসিএ) এবং রোবাস্টনেস যাচাই। প্রতিটি পরীক্ষার পেছনে একটিই প্রশ্ন: এটি রিভিউয়ারের কোন সন্দেহের উত্তর দেয়?
পুরো কোর্সে একটিই উদাহরণ গবেষণা, যা বেসিক টু পাবলিকেশন কোর্সের গবেষণারই বড় রূপ: বাংলাদেশের ই-কমার্স চ্যাটবটে অ্যালগরিদমিক স্বচ্ছতা কীভাবে নিরাপত্তার অনুভূতির মাধ্যমে গ্রাহকের আস্থা তৈরি করে, প্রাইভেসি কনসার্ন সেই পথকে কীভাবে বদলে দেয়, আর আস্থা থেকে কীভাবে কেনার ইচ্ছা তৈরি হয়। হায়ার অর্ডার কনস্ট্রাক্ট, বুটস্ট্র্যাপিং, মডারেটিং ইফেক্ট ও ডেটা গ্রুপের মতো কাজগুলো স্মার্ট পিএলএস ৪-এ স্ক্রিনে ধাপে ধাপে দেখানো হয়েছে, আর প্রতিটি বিশ্লেষণের পর কর্মশালায় পাণ্ডুলিপির জন্য ইংরেজি রিপোর্টিং বাক্য লেখা হয়েছে।
প্রতিটি পর্বের পর গবেষকের খাতায় নিজের গবেষণার ওপর অ্যাসাইনমেন্ট আর একটি রিভিউ কুইজ আছে। শেষ পর্বে আছে অ্যাডভান্সড বিশ্লেষণের ছয়টি সাধারণ ভুল, মেথড ও রেজাল্ট অংশের রিপোর্টিং মানচিত্র এবং ডিসকাশনকে পাঁচ ধাপের যুক্তির সিঁড়িতে সাজানোর কৌশল।
পূর্বশর্ত: মেজারমেন্ট মডেল ও স্ট্রাকচারাল মডেলের মৌলিক যাচাই জানা থাকতে হবে, যা বেসিক টু পাবলিকেশন কোর্সের পঞ্চম ক্লাসে শেখানো হয়েছে। স্মার্ট পিএলএসের ধাপগুলো মিলিয়ে নিতে মেন্টরের লেখা বই গবেষণার কম্পাস: শূন্য থেকে গবেষণা ও প্রকাশনা (ওআরএক্স প্রেস, রকমারিতে পাওয়া যায়) এর পরিশিষ্ট গ দেখে নিতে পারেন।
একটি জরুরি কথা: এই কোর্সে যে সংখ্যাগুলো দেখানো হয়েছে, তা শেখানোর জন্য তৈরি একটি প্রশিক্ষণ ডেটাসেট থেকে এসেছে। এগুলো কোনো প্রকৃত গবেষণার ফল নয়।
যা লাগবে
- মৌলিক পিএলএস সেমের ধারণা (মেজারমেন্ট ও স্ট্রাকচারাল মডেল যাচাই), যেমনটি বেসিক টু পাবলিকেশন কোর্সের পঞ্চম ক্লাসে শেখানো হয়েছে
- কম্পিউটার বা ল্যাপটপ এবং স্মার্ট পিএলএস ৪ (অ্যাসাইনমেন্টে হাতে কলমে বিশ্লেষণের জন্য)
- ইন্টারনেট সংযোগ
- প্রাথমিক ইংরেজি পড়ার অভ্যাস (রিপোর্টিং বাক্যগুলো ইংরেজিতে পড়ে বাংলায় ব্যাখ্যা করা হয়েছে)
ওয়াহিদুর রহমান
গবেষক, পিয়ার রিভিউয়ার, লেখক, আইটি স্ট্র্যাটেজিস্ট এবং ফ্রিল্যান্সার। গবেষণার মূল আগ্রহের জায়গা ভোক্তা মনস্তত্ত্ব, কৃত্রিম বুদ্ধিমত্তা, অ্যালগরিদমিক স্বচ্ছতা এবং পরিমাণগত গবেষণা পদ্ধতি, বিশেষ করে পিএলএস সেম বিশ্লেষণ। আন্তর্জাতিক জার্নালে নিজে গবেষণাপত্র জমা দেন এবং পিয়ার রিভিউয়ার হিসেবে অন্য গবেষকদের পাণ্ডুলিপি মূল্যায়ন করেন। গবেষণার কম্পাস: শূন্য থেকে গবেষণা ও প্রকাশনা বইয়ের লেখক।
রেটিং ও রিভিউ
এখনো কোনো রিভিউ নেই।