রিভিউ পেপার ল্যাব
মাঠের ডেটা ছাড়াই প্রকাশযোগ্য গবেষণা: সিস্টেমেটিক ও বাইবলিওমেট্রিক রিভিউ, প্রশ্ন থেকে মানচিত্র আর মানচিত্র থেকে অর্থ, ছয়টি পর্বে
এই কোর্সে যা শিখবেন
- রিভিউ পেপারের ধরন চেনা এবং প্রবন্ধের সংখ্যা দেখে সিস্টেমেটিক, বাইবলিওমেট্রিক বা দুটির সমন্বয় বেছে নেওয়া
- শক্তিশালী রিভিউ প্রশ্ন লেখা এবং যুক্তিসহ অন্তর্ভুক্তি ও বর্জনের শর্তে একটি প্রোটোকল তৈরি করা
- বুলিয়ান অপারেটর, উদ্ধৃতিচিহ্ন ও তারকাচিহ্ন দিয়ে স্কোপাস ও ওয়েব অব সায়েন্সে পুনরুৎপাদনযোগ্য সার্চ স্ট্রিং লেখা
- প্রিজমা ২০২০ অনুযায়ী স্ক্রিনিং, যোগ-বিয়োগ মেলানো ফ্লো ডায়াগ্রাম এবং রায়ানে দুজনের ব্লাইন্ড স্ক্রিনিং
- টিসিসিএম কাঠামোয় ডেটা এক্সট্র্যাকশন এবং বিশ্লেষণের আগে বাইবলিওগ্রাফিক ডেটা পরিষ্কার করা
- বিবলিওশাইনিতে পারফরম্যান্স অ্যানালাইসিস, থিম্যাটিক ম্যাপ ও থিম্যাটিক ইভোলিউশন
- ভিওএসভিউয়ারে কো সাইটেশন, কাপলিং ও কো ওয়ার্ড মানচিত্র এবং ক্লাস্টারের অর্থপূর্ণ নাম দেওয়া
- সংশ্লেষণ, টিসিসিএম ভিত্তিক ভবিষ্যৎ গবেষণার এজেন্ডা ও ইমপ্লিকেশন লেখা, আর রিজেকশনের ছয় সাধারণ ভুল এড়ানো
কোর্সের কারিকুলাম
৬টি অধ্যায়, ১২টি লেসন
১পর্ব ১: ভূমিকা ও রিভিউয়ের ধরন২ লেসন
- ভিডিও পর্ব ১: ভূমিকা ও রিভিউয়ের ধরন ফ্রি প্রিভিউ ০৪:৩৩
- গবেষকের খাতা ও রিভিউ কুইজ: পর্ব ১
২পর্ব ২: রিভিউ প্রশ্ন ও প্রোটোকল২ লেসন
- ভিডিও পর্ব ২: রিভিউ প্রশ্ন ও প্রোটোকল ০২:৩৪
- গবেষকের খাতা ও রিভিউ কুইজ: পর্ব ২
৩পর্ব ৩: সার্চ স্ট্রিং ও ডেটাবেস২ লেসন
- ভিডিও পর্ব ৩: সার্চ স্ট্রিং ও ডেটাবেস ০৪:৩৫
- গবেষকের খাতা ও রিভিউ কুইজ: পর্ব ৩
৪পর্ব ৪: স্ক্রিনিং, প্রিজমা ও এক্সট্র্যাকশন২ লেসন
- ভিডিও পর্ব ৪: স্ক্রিনিং, প্রিজমা ও এক্সট্র্যাকশন ০৬:০৭
- গবেষকের খাতা ও রিভিউ কুইজ: পর্ব ৪
৫পর্ব ৫: বাইবলিওমেট্রিক বিশ্লেষণ ও ম্যাপিং২ লেসন
- ভিডিও পর্ব ৫: বাইবলিওমেট্রিক বিশ্লেষণ ও ম্যাপিং ০৫:৪৫
- গবেষকের খাতা ও রিভিউ কুইজ: পর্ব ৫
৬পর্ব ৬: সংশ্লেষণ, এজেন্ডা ও প্রকাশ২ লেসন
- ভিডিও পর্ব ৬: সংশ্লেষণ, এজেন্ডা ও প্রকাশ ০৮:৫৫
- গবেষকের খাতা ও রিভিউ কুইজ: পর্ব ৬
কোর্স সম্পর্কে
সার্ভের বাজেট নেই, ল্যাব নেই, মাঠ পর্যায়ে ডেটা সংগ্রহের সুযোগ নেই, তবুও কি আন্তর্জাতিক জার্নালে প্রকাশযোগ্য গবেষণা সম্ভব? সম্ভব। প্রকাশিত হাজারো গবেষণাকে একটি সুশৃঙ্খল পদ্ধতিতে সংগ্রহ, বিশ্লেষণ আর সংশ্লেষণ করাটাই নিজেই একটি গবেষণা, যার নাম রিভিউ পেপার।
ছয়টি ভিডিও পর্বে শুরু থেকে শেষ পর্যন্ত শেখানো হয়েছে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ আর বাইবলিওমেট্রিক অ্যানালাইসিসের সমন্বিত পদ্ধতি: রিভিউ প্রশ্ন ও প্রোটোকল, স্কোপাস ও ওয়েব অব সায়েন্সে সার্চ স্ট্রিং, প্রিজমা ২০২০ অনুযায়ী স্ক্রিনিং, ডেটা এক্সট্র্যাকশন, বিবলিওশাইনি দিয়ে পারফরম্যান্স অ্যানালাইসিস, ভিওএসভিউয়ার দিয়ে সায়েন্স ম্যাপিং, আর শেষে থিম, সংশ্লেষণ ও ভবিষ্যৎ গবেষণার এজেন্ডা।
পুরো কোর্সে একটিই উদাহরণ রিভিউ: ই-কমার্সে এআই চ্যাটবটের প্রতি গ্রাহকের আস্থা নিয়ে প্রকাশিত গবেষণা। স্কোপাসে সার্চ ও এক্সপোর্ট, রায়ানে স্ক্রিনিং, আরস্টুডিও ও বিবলিওশাইনিতে ডেটা আপলোড আর ভিওএসভিউয়ারে মানচিত্র তৈরির কাজগুলো স্ক্রিনে ধাপে ধাপে দেখানো হয়েছে, আর কর্মশালায় পাণ্ডুলিপির জন্য ইংরেজি বাক্য লেখা হয়েছে।
প্রতিটি পর্বের পর গবেষকের খাতায় নিজের বিষয়ে অ্যাসাইনমেন্ট আর একটি রিভিউ কুইজ আছে। শেষ পর্বে আছে রিভিউ পেপারের ছয়টি সাধারণ ভুল, পাণ্ডুলিপির কাঠামো, জার্নাল বাছাই আর রিভিউয়ারের টেবিল থেকে একটি অভিজ্ঞতা।
সাহিত্য পর্যালোচনা ও সংশ্লেষণের মূল ধারণা আরও বিস্তারিত পড়তে মেন্টরের লেখা বই গবেষণার কম্পাস: শূন্য থেকে গবেষণা ও প্রকাশনা (ওআরএক্স প্রেস, রকমারিতে পাওয়া যায়) সাথে রাখতে পারেন।
একটি জরুরি কথা: কোর্সে রেকর্ডের যে সংখ্যা আর চিত্রগুলো দেখানো হয়েছে, তা শেখানোর জন্য তৈরি উদাহরণ ও প্রতীকী চিত্র। এগুলো কোনো বাস্তব সার্চ বা গবেষণার ফল নয়।
যা লাগবে
- কম্পিউটার বা ল্যাপটপ এবং ইন্টারনেট সংযোগ
- স্কোপাস বা ওয়েব অব সায়েন্সে প্রবেশাধিকার (সাধারণত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের মাধ্যমে)
- বিনামূল্যের সফটওয়্যার: আর ও আরস্টুডিও (বিবলিওশাইনির জন্য), ভিওএসভিউয়ার এবং রায়ান অ্যাকাউন্ট
- নিজের আগ্রহের একটি গবেষণা বিষয় এবং প্রাথমিক ইংরেজি পড়ার অভ্যাস
ওয়াহিদুর রহমান
গবেষক, পিয়ার রিভিউয়ার, লেখক, আইটি স্ট্র্যাটেজিস্ট এবং ফ্রিল্যান্সার। গবেষণার মূল আগ্রহের জায়গা ভোক্তা মনস্তত্ত্ব, কৃত্রিম বুদ্ধিমত্তা, অ্যালগরিদমিক স্বচ্ছতা এবং পরিমাণগত গবেষণা পদ্ধতি, বিশেষ করে পিএলএস সেম বিশ্লেষণ। আন্তর্জাতিক জার্নালে নিজে গবেষণাপত্র জমা দেন এবং পিয়ার রিভিউয়ার হিসেবে অন্য গবেষকদের পাণ্ডুলিপি মূল্যায়ন করেন। গবেষণার কম্পাস: শূন্য থেকে গবেষণা ও প্রকাশনা বইয়ের লেখক।
রেটিং ও রিভিউ
এখনো কোনো রিভিউ নেই।